Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মালবাহী ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০১:২১ পিএম

মালবাহী ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাঁচ বগি লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনে আগুন লেগেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে  এ দুর্ঘটনা ঘটে।

শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম।

Advertisement

হবিগঞ্জ লাইনচ্যুত ট্রেন বগি

Advertisement

আরও পড়ুন

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম