Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রী‌কে ধর্ষ‌ণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ১

Advertisement

Icon

‌কি‌শোরগ‌ঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১২:৫৭ এএম

স্কুলছাত্রী‌কে ধর্ষ‌ণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ১

Advertisement

অষ্টম শ্রে‌ণির এক স্কুলছাত্রী‌কে ধর্ষণ করে তার ভিডিওচিত্র মোবাইল ফো‌নে ধার‌ণের অভিযো‌গ উঠেছে জেলার করিমগঞ্জের এক  অবসরপ্রাপ্ত সেনা  সার্জেন্টের বিরুদ্ধে।

এ ঘটনায়  আবদুল বারিক নামে ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার ক‌রে‌ আদালতে সোপর্দ করেছে করিমগঞ্জ থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার দুপু‌রে অভিযান চা‌লি‌য়ে আব্দুল বারিককে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

এর আগে সকালে এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হ‌য়ে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক‌রিমগঞ্জ থানায় এক‌টি মামলা রুজু ক‌রেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তা আবদুল বারিক উপ‌জেলার জয়কা ইউ‌নিয়‌নের কামারাটিয়া গ্রা‌মের মৃত আ. জ‌লি‌লের ছে‌লে।

পু‌লিশ জানায়, আবদুল বা‌রিক গত ৫ ফেব্রুয়া‌রি দুপু‌রে তার প্র‌তি‌বেশী ওই স্কুলছাত্রী‌কে কা‌জের কথা ব‌লে নি‌জের ঘ‌রে নি‌য়ে যান।

এক পর্যায়ে তিনি দরজা বন্ধ ক‌রে মে‌য়ে‌টি‌কে জোর ক‌রে ধর্ষণ ক‌রেন। এ সময় ধর্ষ‌ণের ওই দৃশ্য নি‌জের মোবাইল ক্যা‌মেরায়  ধারণ ক‌রেন তি‌নি।

ধর্ষ‌ণের কথা কাউকে বল‌লে মোবাইলে ধারণকৃত ওই ভিডিওচিত্র সামা‌জিক যোগা‌যোগমাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেয়ার হুমকি দেন বারিক।

পরে মোবাইলে থাকা ধর্ষ‌ণের ভিডিওচিত্রটি সম্প্রতি দে‌খে ফে‌লেন বা‌রি‌কের স্ত্রী। ফ‌লে এ ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। একইভাবে নির্যাতিতার পরিবারের লোকজনও এ ঘটনা জেনে তার সঙ্গে কথা বলে সত্যতা নিশ্চিত হওয়ার পর থানায় মামলা করেন।    

ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে ডাক্তা‌রি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।  

ক‌রিমগঞ্জ থানার ওসি ম‌মিনুল ইসলাম যুগান্তরকে জানান, ৫ দি‌নের রিমান্ড চে‌য়ে বি‌কালে অভিযুক্ত আবদুল বা‌রিক‌কে আদাল‌তে পাঠানো হয়।

আদালত ওই রিমান্ড আবেদনের শুননির জন্য আগামী রোববার দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।   

Advertisement

স্কুলছাত্রী‌. ধর্ষ‌ণের পর ভিডিও ধারণ.

Advertisement

আরও পড়ুন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম