Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কঠোর লকডাউনের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০২:৪১ পিএম

কঠোর লকডাউনের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

ফাইল ছবি

Advertisement

আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের খবরে বাড়িফেরা মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রচণ্ড গরমে যানজটে আটকেপড়া মানুষ চরম দুর্ভোগে পড়েন। এ সময় অনেককে প্রচণ্ড রোদের মধ্যে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, সকাল থেকেই হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে একটু পরই আবার ভয়াবহ যানজট শুরু হয়।

ধারণা করা হচ্ছে, কঠোর লকডাউনের খবরে অনেকেই রাজধানী ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এতে করে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে।
      

Advertisement

ভয়াবহ যানজট.

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম