Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের আশ্বাসে গোয়ালঘরে নিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২১, ১০:৩৬ পিএম

বিয়ের আশ্বাসে গোয়ালঘরে নিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ

Advertisement

শেরপুরের নকলায় বিয়ের আশ্বাস দিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৫) গোয়ালঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দেলোয়ার নকলা পৌর শহরের হেলাল উদ্দিন আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী ও দেলোয়ার প্রতিবেশী হওয়ার সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বিভিন্ন সময়ে তার বাড়ির গোয়ালঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার। সর্বশেষ গত ৩০ মে রোববার রাতে দেলোয়ার কিশোরীকে তার বাড়ির গোয়ালঘরে পুনরায় ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগী কিশোরী তার অভিভাবকদের নিয়ে মঙ্গলবার দুপুরে নকলা থানায় গিয়ে নিজেই বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

নকলা থানার ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর গ্রেফতার দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়।

Advertisement

শেরপুর

Advertisement

আরও পড়ুন

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম