Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফাঁকা মহাসড়কে গাড়িতে নারীকে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৮:৩৮ এএম

ফাঁকা মহাসড়কে গাড়িতে নারীকে ধর্ষণচেষ্টা

Advertisement

বরিশালে কঠোর লকডাউনের মধ্যে ফাঁকা মহাসড়কে মাহিন্দ্রাযাত্রী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক আল আমিনকে আটক করেছে পুলিশ।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
আটক চালক আল-আমিন মৃধা (৩০) বরিশাল নগরীর কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নম্বর ওয়ার্ডের কালাম মৃধার ছেলে।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী নারী জানান, বাবুগঞ্জ থেকে বুধবার দুপুরে বরিশাল নগরীর নতুনবাজারের উদ্দেশে মাহিন্দ্রা গাড়িতে রওনা দেন তিনি। গাড়িটি বরিশাল-ঢাকা মহাসড়কের চাঁদপাশার তালতলা নামক স্থানে পৌঁছলে ফাঁকা সড়কে মাহিন্দ্রা থামিয়ে চারদিকে পর্দা টেনে ভেতরে ঢুকে চালক আল-আমিন তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তার সঙ্গে থাকা দুই শিশুসন্তানকে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার চিৎকারে অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল বিমানবন্দর থানা পুলিশে খবর দেয়।

পরে অভিযুক্তের এলাকা বরিশাল নগরীর কাশিপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে আটক করেন এএসআই কামাল।

বরিশাল বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

বরিশাল নারী ধর্ষণচেষ্টা

Advertisement

আরও পড়ুন

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম