Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে করোনা কেড়ে নিল আরও ৪ জনের প্রাণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০২:৩৯ পিএম

মানিকগঞ্জে করোনা কেড়ে নিল আরও ৪ জনের প্রাণ

ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন করোনায়। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১৬ দশমিক ১২ শতাংশ।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন চারজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে একজন মারা যান। এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন মারা গেছেন ২৯৯ জন। এদের মধ্যে করোনায় ৮৬ ও উপসর্গে ২১৩ জন।
 
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, গত একদিনে আক্রান্ত ৮৪ জনের মধ্যে সিংগাইরে ৩৬ জন, মানিকগঞ্জ সদরে ৩৪, হরিরামপুরে ছয়, শিবালয়ে তিন, সাটুরিয়ায় দুই, দৌলতপুরে দুই এবং ঘিওর উপজেলায় একজন রয়েছেন। 

এ নিয়ে জেলায় মোট ৩৮ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৫২৫ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৪৭৪ জন।

Advertisement

করোনা উপসর্গ মৃত্যু শনাক্ত

Advertisement

আরও পড়ুন

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘিরে উত্তেজনা, বিপাকে পর্যটকরা

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘিরে উত্তেজনা, বিপাকে পর্যটকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম