Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভগিনীপতির বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, বরগুনা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৫ পিএম

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভগিনীপতির বিরুদ্ধে মামলা

Advertisement

স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে ভগিনীপতির বিরুদ্ধে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ওসিকে এজাহার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। 

মামলার আসামি হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের খাঞ্জে আলীর ছেলে আইয়ূব আলী।

অভিযোগে জানা যায়, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন বিদেশে চাকরি করেন। এ সুযোগে স্বামীর ভগিনীপতি আইয়ূব আলী গৃহবধূকে যৌন নিপীড়ন করে আসছে। গৃহবধূ প্রতিবাদ করলেও আইয়ূব আলী যৌন নিপীড়ন থেকে নিভৃত হয়নি। বিষয়টি আত্মীয়স্বজনদের মধ্য জানাজানি হলে ভগিনীপতি আইয়ূব আলী প্রতিশোধ পরায়ন হয়ে উঠে।

গত রোববার বিকালে গৃহবধূর ঘরে কেউ না থাকার সুযোগে আসামি আইয়ূব আলী ঘরের পেছনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। 

গৃহবধূর বাবা যুগান্তরকে বলেন, আমার মেয়েকে জামাতার ভগিনীপতি আইয়ূব আলী জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি ঘটনার রাতে পাথরঘাটা থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। 

জানতে চাইলে আসামি আইয়ূব আলী বলেন, আমার বিরুদ্ধে আমার শ্যালকের শ্বশুর মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি সঠিক তদন্ত চাই। 

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার যুগান্তরকে বলেন, এ ব্যাপারে থানায় ওই গৃহবধূর বাবা মামলা করতে আসেননি। কেউ মামলা করতে এলে আমি মামলা নিতাম। বাদীর অভিযোগ সঠিক নয়।

Advertisement

প্রবাসী ধর্ষণ স্ত্রী

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

১৪ জনের বিরুদ্ধে মামলা ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম