Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৯:০৯ এএম

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

আটককৃত রোহিঙ্গারা হলেন এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

বৃহস্পতিবার  রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্র  জানায়,  বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়, দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পলায়ন করতে তারা জঙ্গলে অবস্থান নিয়েছিল।

এ বিষয়ে  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম  বৃহস্পতিবার রাতে  ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রোহিঙ্গা ভাসানচর নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

টানা ৮ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

টানা ৮ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম