Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় বিজিবি মোতায়েন, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৭:৪৭ পিএম

কুমিল্লায় বিজিবি মোতায়েন, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

Advertisement

কুমিল্লায় ‘কুরআন অবমাননা’র অভিযোগের পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া  সেখানে আসলে কী ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

কুমিল্লার একটি একটি মন্দিরকে নিয়ে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিক করে জানান, কুমিল্লায় যেন কোনো ধরনের ‘আনরেস্ট’ পরিস্থিতি তৈরি না হয়, তাই দুপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 

Advertisement

কুমিল্লা বিজিবি

Advertisement

আরও পড়ুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম