Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যাত্রা শুরু হলো শেখ হাসিনা মেডিকেল কলেজের

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৮, ০৭:২১ পিএম

যাত্রা শুরু হলো শেখ হাসিনা মেডিকেল কলেজের

Advertisement

৫১ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলো হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের। বুধবার ক্লাস শুরুর মাধ্যমে শুরু হলো নবনির্মিত এই মেডিকেল কলেজের পথচলা।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি অনুমোদন পায় এই মেডিকেল কলেজ। ২০১৬ সালের সেপ্টেম্বরে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ডা. মো. আবু সুফিয়ান। তিনি দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেও ক্লাস নেয়ার স্থানের অভাবে এ বছর শিক্ষার্থী ভর্তিতে অনুমোদন পায়নি। অবশেষে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মাঝে ৩৩ জন ছাত্রী ও ১৮ জন ছাত্র। আপাতত তাদের ক্লাস শুরুর জন্য নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতালের ২য় ও ৩তলা নির্ধারণ করা হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান জানান, অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে মেডিকেল কলেজটি চালুর ব্যাপারে তৎপরতা শুরু করেন। শিক্ষক ও কর্মচারী পদায়ন, ক্লাসরুমের ব্যবস্থা করা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক দুটি হোস্টেল ভাড়া নেয়াসহ এর কার্যক্রম শুরু করেন। অবশেষে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। 

Advertisement

শেখ হাসিনা মেডিকেল কলেজ

Advertisement

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম