Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অশালীন মন্তব্য, অবশেষে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা গ্রহণ

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ পিএম

অশালীন মন্তব্য, অবশেষে ডা. মুরাদের বিরুদ্ধে মামলা গ্রহণ

Advertisement

বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনজীবীর দায়ের করা মামলার আবেদন গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আবেদনে মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলাল নামে একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপককেও বিবাদী করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর আদালতে মামলার এ আবেদন করা হয়েছিল।

মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন ডা. মুরাদ হাসান।

তিনি আরও বলেন, মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্যে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এজন্য মুরাদ হাসানসহ একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকে বিবাদী করে মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম