Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোকান খালি, মালিকের বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল!

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:০৯ পিএম

দোকান খালি, মালিকের বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল!

Advertisement

সারা দেশে ভোজ্যতেলের জন্য হাহাকার চলছে। শহরে পাওয়া গেলেও উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। অনেক ব্যবসায়ী ভোজ্যতেল বিক্রি বন্ধ রেখে মজুদ করে রেখেছেন।

অনেক দোকানে তেল পাওয়া না গেলেও মালিকের বাড়িতে তেলের মজুদ পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের দক্ষিণ গজারিয়া গ্রামের ব্যবসায়ী আকতারের বাড়িতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।

তিনি বলেন, অভিযান চালিয়ে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ির একটি কক্ষ থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমদ সানি।

খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়বে এমন তথ্যের ভিত্তিতে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী আগে থেকে মজুদ করেছেন। তখন কম দামে কিনলেও এখন ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রি করছেন। ঈদের আগ থেকেই দাম বাড়ানোর জন্য মিল থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। ঈদের পর তা মারাত্মক আকার ধারণ করে। এখন বাজারে তেল নেই।

Advertisement

সারা দেশ ভোজ্যতেল বাড়িতে তেলের মজুদ

Advertisement

আরও পড়ুন

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম