Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আকাশ সাহা

Advertisement

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১০:১৭ পিএম

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আকাশ সাহা

Advertisement

ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার বিষয়টি আদালতে শিকার করেছেন অভিযুক্ত আকাশ সাহা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

জানা গেছে, গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে আপত্তিকর পোস্ট দেয় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজে ছাত্র ও অশোক সাহার ছেলে আকাশ সাহা। ধর্ম অবমাননার অভিযোগে পরেরদিন দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত আকাশ সাহাকে  খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ ইকবাল গ্রেফতার আকাশ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জুলাই লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ জুলাই একই আদালতে আকাশ সাহা তার পরিচালনাধীন ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিয়েছেন মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আকাশ সাহা বর্তমানে নড়াইল কারাগারে রয়েছে।

অপরদিকে ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা দিঘলিয়া বাজার ও সাহাপাড়ার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দির ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লোহাগড়া থানায় ২শ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা করেন। সে মামলায় ভিডিও ফুটেজের ভিত্তিতে মঙ্গলবার পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। 

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, গত ২০ জুলাই আকাশ সাহা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তার (আকাশ সাহার) স্বীকারোক্তির বিষয়টি গোপন রাখা হয়েছিল। বর্তমান ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

নড়াইল

Advertisement

আরও পড়ুন

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম