Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের ‘কুন্ডলি’ উৎপন্ন হয়েছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি স্থানে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা) ওই স্থানে আগুন জ্বলছে। 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক আলামিন। তিনি জানান, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি, ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।

অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

কক্সবাজারে সেই এসআইকে পুরস্কার দিলেন এসপি

এক লাখ পিস ইয়াবা ‘আত্মসাৎ’ কক্সবাজারে সেই এসআইকে পুরস্কার দিলেন এসপি

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আকাশে ফানুস, বাঁকখালীর জলে ভাসল কল্প জাহাজ

আকাশে ফানুস, বাঁকখালীর জলে ভাসল কল্প জাহাজ

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

মেরিন ড্রাইভে উচ্ছেদ শুরু, গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

মেরিন ড্রাইভে উচ্ছেদ শুরু, গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

আরও পড়ুন

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া বিলে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

গভীর রাতে সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম