Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৭:১৫ পিএম

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

Advertisement

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সরকার বিরোধী মন্তব্য করায় মো. তাজুল ইসলাম তপন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার তাজুল ইসলাম তপন হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। 

জানা যায়, তাজুল ইসলাম তপন দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার বিরোধী নানা মন্তব্য করে আসছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাজুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে হাতিয়া থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও সরকার বিরোধী মন্তব্যের প্রমাণ পেয়েছি। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

রাশেদ খান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম