Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে ২ ভাই নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ এএম

ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে ২ ভাই  নিহত

Advertisement

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। 

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (২৮) ও নুরুল হুদা জুনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৩০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে রাতে খেলছিল একদল কিশোর। সেই সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাট নিয়ে খেলার চেষ্টা চালান। তখন এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে এক কিশোর তাদের সঙ্গে অশালীন আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করেন। এর পর আতিক বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাতো ভাই মিজানসহ অন্যরা ধারালো দা, ছুরি নিয়ে বের হন। পথে কায়সার ও সাইদুলকে পেয়ে তাদের ওপর হামলা চালান তারা।

একপর্যায়ে দুজনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান কায়সার ও সাইদুল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ছুরিকাহত হওয়া তিনজনকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। হামলাকারীদের ধরতে পুরো লারপাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ।

Advertisement

ব্যান্ডমিন্টন ছুরিকাঘাত

Advertisement

আরও পড়ুন

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

বন্দরে পুকুরে ফের কুমির আতঙ্ক

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম