Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে কারণে রাজনীতিতে ফিরলেন চিত্রনায়ক শাকিল খান

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম

যে কারণে রাজনীতিতে ফিরলেন চিত্রনায়ক শাকিল খান

Advertisement

অশ্লীলতা প্রবেশ করায় চলচ্চিত্র ছেড়েছি। এখন ভালো কিছু করার মানসিকতা নিয়ে রাজনীতিতে ফিরেছি। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এখন ফের রাজনীতিতে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কিছু করতে চাই।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শুক্রবার দিনব্যাপী মোংলা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন চিত্রনায়ক শাকিল খান। এ সময় পথে পথে তার ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সকাল সাড়ে ৯টায় শহরের মামার ঘাট থেকে গণসংযোগ শুরু করেন শাকিল খান। এরপর মোংলার দিগরাজ, মোংলা বাজার, মিঠাখালীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং হাটবাজারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকটি পথসভায়ও বক্তৃতা করেন তিনি। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান দেশের উন্নয়নে আবারও নৌকা প্রতীকে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

গণসংযোগকালে শাকিল খানের সঙ্গে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, এস নাজিম খানসহ মোংলা-রামপালের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।                      

Advertisement

রাজনীতি চিত্রনায়ক শাকিল খান

Advertisement

আরও পড়ুন

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম