Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মির্জা আজমের বিরুদ্ধে স্ট্যাটাস, ব্যাখ্যা চেয়ে পপিকে আ.লীগের চিঠি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

মির্জা আজমের বিরুদ্ধে স্ট্যাটাস, ব্যাখ্যা চেয়ে পপিকে আ.লীগের চিঠি

Advertisement

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির বিরুদ্ধে আপত্তিকর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

শনিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- ‘আপনার (মারুফা আক্তার পপি) ব্যবহৃত ফেসবুক আইডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সম্পর্কে অযৌক্তিক, ভিত্তিহীন অভিযোগ এবং তার (মির্জা আজম) মরহুম বাবা-মা ও পরিবার-পরিজন সম্পর্কে অশালীন বক্তব্য প্রদান করেছেন। আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সদস্য পদে থেকে আপনার (মারুফা) এ ধরনের বক্তব্য প্রদান অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আপনার এহেন ভূমিকা গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায় সংগঠনের বৃহত্তর স্বার্থে, আপনার ফেসবুক স্ট্যাটাসগুলোর উপযুক্ত ব্যাখ্যা আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য আপনাকে বলা হলো।’

এ ব্যাপারে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের স্বাক্ষরিত চিঠিটি সঠিক।

এ ব্যাপারে মারুফা আক্তার পপি যুগান্তরকে জানান, তিনি সাংগঠনিক নিয়মে কোনো ধরনের চিঠি হাতে পাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটা খবর জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, ফেসবুক অ্যাকাউন্ট যার যার ব্যক্তিগত বিষয়। এটার দায়দায়িত্ব যার যার নিজের, এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমার লেখায় কারো যদি সম্মানহানি হয়ে থাকে তবে সে আমাকে পারসোনালি উকিল নোটিশ পাঠাতে পারেন। এর জন্য সংগঠনকে জড়ানো উচিত নয়।

উল্লেখ্য, মির্জা আজম এমপি ২০ নভেম্বর জামালপুরে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে মারুফা আক্তার পপিকে লাঞ্ছিত করেন বলে মারুফা আক্তার নিজেই অভিযোগ তুলে ২৩ নভেম্বর ফেসবুকে মির্জা আজম ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন।

Advertisement

জামালপুর

Advertisement

আরও পড়ুন

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম