Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হ্নীলা ইউনিয়নের গহিন পাহাড় থেকে দুজনের লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

নিহতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মোকতার কামাল (৪০) ও ২নং ওয়ার্ডের আমতলী ঘোনা এলাকার কালু ফকিরের ছেলে মো. আকবর প্রকাশ আব্বুইয়া (৩৬)। 

বুধবার (৪ নভেম্বর) সকালে মৃত অবস্থায় মোকতার কামালকে পানখালী ভিলেজার পাহাড় থেকে এবং মো. আকবর প্রকাশ আব্বুইয়াকে মুরুং পাহাড় থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, হোয়াইক্যং ডৈংগকাটা এলাকার মৃত আমির হোসেনের ছেলে আলী আহমদ ও আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস।

উদ্ধার হওয়া মো. ইলিয়াস জানান, ৩-৪ দিন আগে হোয়াইক্যং তুলাতলি এলাকার আব্দুল্লাহর ছেলে মিজান এক লাখ পিস ইয়াবা দিয়ে মিজানের মাদক পার্টনারের কাছে এগুলো পৌঁছে দিতে তাদের চার জনের সঙ্গে চুক্তি করেন। পরে তারা চার জন মিলে ওই ইয়াবা নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে গেলে পথিমধ্যে ৩০ হাজার পিস ইয়াবা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।  

ওই ঘটনায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও স্বীকার করাতে মিজানের ভাড়াটে লোকজন তাদের চার জনকে বাড়ি থেকে ধরে গহিন পাহাড়ে মাদক কারবারিদের আস্তানায় নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করেন। এ সময় তাদের নির্যাতনে দুজনের মৃত্যু হয়। পরে তাদের ফেলে মিজানের ভাড়াটে লোকজন পালিয়ে যায়। এরপর সকাল হলে স্থানীয়রা তাদেরকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুটি লাশসহ তাদের উদ্ধার করেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, সকালে দুজনের লাশ পড়ে আছে বলে স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অত্যন্ত মর্মাহত হয়েছি। ওই ঘটনা যারা করিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে টেকনাফের হ্নীলা পানখালী ভিলেজার পাড়া ও পাহাড় থেকে দুটি লাশ উদ্ধার করেছি। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ

আরও পড়ুন

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

রাজশাহীতে সাঁওতালদের পবিত্র স্থান দখলচেষ্টা, ডিসির কাছে অভিযোগ

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম