Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাহিকে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ এএম

মাহিকে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ

Advertisement

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ করা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি এবং রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এ শোকজ দেন।
 
রোববার বিচারক আবু সাঈদ এ শোকজ নোটিশ জারি করেন। এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয়দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মাহাম এর আগে শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন। পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম। এ ঘটনার পর রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ২২.৫০টায় মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়ার নির্বাচনি প্রচারে বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও সম্মানহানিকর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনি প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে ওই ভিডিওতে প্রকাশ করেন। ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন, যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাহিয়া মাহি

Advertisement

আরও পড়ুন

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম