Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম

ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন

Advertisement

ঘন কুয়াশার কারণে পাবনার ঈশ্বরদী ও এর আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। গত এক সপ্তাহে ছয়জনের মৃত্যু ও ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর মধ্যে ঈশ্বরদীর পার্শ্ববর্তী লালপুর উপজেলায় মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবি বেগম (৪৫)।

গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর গৌরীপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে একজনের।

দুর্ঘটনায় নিহত শামসুল আলম (৪৭) ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকার মৃত আব্দুল গনির ছেলে এবং ঈশ্বরদী পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

অপর দুর্ঘটনায় ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পাবনা-বনপাড়া সড়কে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে বনপাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চালকদের সতর্কভাবে গাড়ি চালানো প্রয়োজন। কোনো কোনো চালক নিয়ম মানতে চান না। আমরা প্রায়ই অভিযান পরিচালনা করি।

Advertisement

পাবনা দুর্ঘটনা নিহত

Advertisement

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম