Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ি ঢল দেখতে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম

পাহাড়ি ঢল দেখতে গিয়ে মেডিকেল শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

Advertisement

সোমেশ্বরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঘুরতে গিয়ে মারা গেছেন রংপুর মেডিকেল কলেজের ছাত্র মো. মোশারফ হোসেন মিল্টন (২১) ও শেরপুর তিনআনী কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২১) । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

শুক্রবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কন্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছেন, আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, দুপুরে দুটি ছোট নৌকা নিয়ে সোমেশ্বরী নদীতে ঘুরতে যায় আট বন্ধু। এ সময় নদীর ঢেউয়ে একটি নৌকা উল্টে গেলে আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গিয়ে তাদের নৌকাটিও উলটে যায়। 

এ সময় মেডিকেল কলেজের ছাত্র মিল্টন ও তার বন্ধু আমানউল্লাহ মারা যান। মিল্টন ওই গ্রামের সুরহাব মিয়ার ছেলে এবং আমানউল্লাহ সাদামিয়ার ছেলে।

Advertisement

মেডিকেল কলেজের ছাত্র মেডিকেল শিক্ষার্থী

Advertisement

আরও পড়ুন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম