Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, কাউন্সিলরের ছেলের মৃত্যু

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম

ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, কাউন্সিলরের ছেলের মৃত্যু

Advertisement

বান্দরবানে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগে আক্রান্ত পৌর কাউন্সিলরের ছেলের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ (৮)। রোববার সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে বান্দরবান পৌরসভার নারী কাউন্সিলর শাহানা আক্তার শানুর ছেলে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে শনিবার শিশুকর বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন রোববার সকালে শিশুর মৃত্যু হয়।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবান পৌরসভার শেরেবাংলা এলাকার বাসিন্দা মো. এমরান (৩৩) পাচঁ দিন আগে হাসপাতালে ভর্তি হন। আর্মিপাড়ার বাসিন্দার রায়সা হাসান (১৫), হৃদিকা হাসান (৬),লাবনি (৩৫), রকিবুল হাসান (৩৮)  ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হন; তারা অনেকটাই সুস্থ। 

হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৪ নারী ও ৪১ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ২১ জন গত সপ্তাহে আক্রান্ত হন এবং একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।  চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। শেষ মুহূর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর রোববার চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

Advertisement

ডেঙ্গু বান্দরবান

Advertisement

আরও পড়ুন

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম