Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম

রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রণক্ষেত্রে পরিণত হয়েছে রংপুর মহানগরী। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও পশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় হারাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক জন আহত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেন।

রোববার দুপুরের দিকে নগরীর সিটি করপোরেশনের সামনে, সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় হারা রয়েছেন। বাকি তিনজনের তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর রংপুরের প্রধান নগরীর সিটি করপোরেশনের সামনে, সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকা দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের নগরীর বিভিন্ন সড়কে অবস্থান করতে দেখা গেছে।

Advertisement

রংপুর কোটাবিরোধী আন্দোলন

Advertisement

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম