Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক বন্ধ করে শেখ হাসিনার জন্য নেতাকর্মীদের শপথ

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

সড়ক বন্ধ করে শেখ হাসিনার জন্য নেতাকর্মীদের শপথ

Advertisement

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথগ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

শনিবার উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী।

এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, বৈঠা নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেত হয়। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদ মাঠসহ এর আশ পাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান।

এ সময় হাজার হাজার নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততোদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শিগগির দেশে ফিরে এসে দলের হাল ধরবেন।

Advertisement

শেখ হাসিনা নেতাকর্মী কোটালীপাড়া গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

গোপালগঞ্জে নাশকতা ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম