Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

গোপালগঞ্জে নাশকতা

৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্টদের কর ফাঁকি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসাবে জেলার ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তালিকায় রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা, জনপ্রতিনিধি ও সাবেক একজন স্বাস্থ্য সচিব। সব মিলিয়ে তালিকাভুক্ত করদাতার সংখ্যা ১০১।

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় এসব করদাতার অবস্থান। সবচেয়ে বেশি কোটালীপাড়া উপজেলায় ৩২ জন। আর গোপালগঞ্জ সদরে ১৭, টুঙ্গিপাড়ায় ১৫, মুকসুদপুরে ১৪ ও কাশিয়ানীতে রয়েছেন ১৯ জন।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম রয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেন এবং মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলমের নামও রয়েছে।

১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

বিআইডিএস-বিসিআই’র গবেষণা জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম