Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশকে হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

পুলিশকে হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

Advertisement

খুলনায় পুলিশকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা এ আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রদের ওপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করেছে ও এসি রুমে বসে যারা তাদের গুলি চালানোর হুকুম দিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। 

খুলনায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা বলেন, পুলিশ ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে। অন্য কোনো দলের লেজুরবৃত্তি করলে ছাত্র-জনতা পুলিশের সঙ্গে থাকবে না। 

এসময় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, দ্রুতই পুলিশ ডিউটিতে ফিরবে। থানা-ওয়ার্ডে শান্তি রক্ষা কমিটি করা হবে। যাতে ছাত্ররাই প্রাধান্য পাবেন। শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশের যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আয়মান আহাদ, সাজ্জাদুল ইসলাম আজাদ, জহুরুল ইসলাম তানভীর, আল মুজাহীদ আকাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক খুলনা

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

১০ দেশের সংস্কৃতির ছোঁয়া

গোপালগঞ্জে নাশকতা ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম