Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারাগারে অসুস্থ ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র বন্যা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম

কারাগারে অসুস্থ ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র বন্যা

Advertisement

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা। শুক্রবার বন্যার স্বামী সাংবাদিক এটিএম সামসুজ্জোহা জানিয়েছেন, দিনাজপুর কারাগারে বন্দি রয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার থেকে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত মুক্তির প্রয়োজন। 

বন্যার আইনজীবী ফজলে আলম বকুল বলেন, জেলখানার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আঞ্জুমান আরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।

দিনাজপুর জেলা কারাগারের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার গুপ্ত বলেন, বন্যার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রোববার নিবিড় পরীক্ষার জন্য বোর্ড বসানো হবে। 

২২ আগস্ট সাবেক মেয়র বন্যাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠান আদালত। এর কয়েকদিন পর তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।

Advertisement

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পৌরসভা সাবেক মেয়র

Advertisement

আরও পড়ুন

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম