Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নেত্রকোনা কারাগারে আসামির মৃত্যু

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পিএম

নেত্রকোনা কারাগারে আসামির মৃত্যু

Advertisement

নেত্রকোনা জেলা কারাগারের কয়েদি আলী আহমেদ খান শিপন মিয়ার (৩৮) মৃত্যু। কারাগার পুলিশ ও স্বজনদের দাবি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপন মিয়া নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমিয়া হোসেন অনন্যা কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। 

কারা পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভার পূর্ব কাটলী গ্রামের আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন। বৃহস্পতিবার বিকালে কারাগারে থাকা শিপন মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ না হওয়ায় শুক্রবার সকালে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে নেত্রকোনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।  

Advertisement

নেত্রকোনা জেলা কারাগার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম