Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মেঘনা নদীতে ৪ ট্রলারডুবি, নিখোঁজ ২৫

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম

মেঘনা নদীতে ৪ ট্রলারডুবি, নিখোঁজ ২৫

ফাইল ছবি

Advertisement

বৈরি আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনাঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- জানু মাঝির ১টি, দেলোয়ার মাঝির ১টি, হেলাল মাঝির ১টি, বাবর মাঝির ১টি। 

স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ২৫-৩০ জন জেলে নিখোঁজ রয়েছে। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি।  

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানায়, সাগর উত্তাল থাকায় বিকাল ৫টার দিকে মাছ ধরার ট্রলার গুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়ির দোনা এলাকায় পৌঁছলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো ৮-১০ জেলেকে উদ্ধার করে। এ সময় জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারডুবির বিষয়টি শুনেছি।  তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Advertisement

নোয়াখালী ট্রলারডুবি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম