Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম

চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ

চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ

Advertisement

পাবনার চাটমোহরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন (৩৭)। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেনাপীরতলা এলাকার সালসাবিল ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তার পায়ে গুলি করা হয় এবং রগ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ফারুক রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে ফারুক মুথুরাপুর ইউনিয়নের সালসাবিল ফিলিং স্টেশনের উল্টা পাশে বন্ধু ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের সঙ্গে দোকানের বাইরে বসে চা পান করছিলেন। এমন সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে প্রায় ২০ জনের একটি দল এসে সরাসরি ফারুকের ওপর আতর্কিত হামলা চালায়। তারা ফারুকের সঙ্গে থাকা লোকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি রেখে ফারুককে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে তার পায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে ফারুককে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জানান, উপজেলার চরমপন্থী অধ্যুষিত খতবাড়ি এলাকার আনোয়ার মেম্বর, জামাত ও বাবুর নের্তৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও নিজ অবস্থান শক্ত করতে এই কাজ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন। 

Advertisement

ছাত্রদল গুলিবিদ্ধ চাটমোহর

Advertisement

আরও পড়ুন

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম