Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কার্টন থেকে দুই লাশ উদ্ধার

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

কার্টন থেকে দুই লাশ উদ্ধার

Advertisement

নোয়াখালীর সদর উপজেলার করিমপুর থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে লাশ দুটো উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের লাশ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করেন।  

সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন, নবজাতকের লাশগুলো ৬-৭ মাস বয়সি মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। 

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।  

Advertisement

নোয়াখালী কার্টন লাশ উদ্ধার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম