Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাতিয়ায় ডুবে গেছে ১৯টি মাছ ধরার ট্রলার

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

হাতিয়ায় ডুবে গেছে ১৯টি মাছ ধরার ট্রলার

Advertisement

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

শনিবার দুপুরে হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল নিশান বিষয়টি  নিশ্চিত করে বলেন, ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট ১৯টি ট্রলার ডুবে গেছে। অনেকে ট্রলারডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কূলে উঠেছেন। এখনো অনেকে নিখোঁজ আছেন। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. মামুন বলেন, নামার বাজার এলাকার চারটি ট্রলার ডুবে গেছে। কেউ কেউ পাড়ে উঠে আসতে পারলেও অনেকেই এখনও উঠতে পারেননি। নিখোঁজ জেলের বাড়িতে কান্নাকাটি চলছে। 

জানা যায়, কোনো সতর্ক সংকেত ছাড়াই হঠাৎ নদী উত্তাল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। জেলেরা নিজেদের খবর দিতে পারছেন না আবার পরিবারও তাদের খবর নিতে পারছে না।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার সার্জেন্ট হেলাল উদ্দিন বলেন, যারা খবর দিতে পেরেছেন আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি স্থানীয় কিছু ট্রলার গিয়ে উদ্ধারকাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ১৪টি ট্রলারডুবির খবর আছে। বিভিন্ন ঘাট থেকে লোকজন মোবাইলফোনে ট্রলারডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। এছাড়াও নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

হাতিয়ায় ডুবে গেছে মাছ ট্রলার

Advertisement

আরও পড়ুন

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম