Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর শেষ স্মৃতিটুকুও নিয়ে গেল সতিনের ছেলেমেয়েরা

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

স্বামীর শেষ স্মৃতিটুকুও নিয়ে গেল সতিনের ছেলেমেয়েরা

Advertisement

‘হঠাৎ স্বামী স্ট্রোক করে মারা যাওয়ায় আমিও তার চিন্তায় অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালেই একাকী বেঁচে থাকার লড়াই করি। আমার অনুপস্থিতিতে টিনের তৈরি কুড়ে ঘরের বারান্দার মাটি ও টিন তারা নিয়ে গেছে। জীবদ্দশায় স্বামী আমাকে এক জোড়া নাকের ফুল ও হাতের বালা দিয়েছিল। স্বামীর দেওয়া সেই শেষ স্মৃতিটুকুও ঘরের তালা ভেঙে নিয়ে গেছে তারা। ’

এসব ফেরত পেতে থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পাটাবুকা (জিয়ারমোড়) এলাকার মৃত সুলতান মাহমুদের বিধবা স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৫০)। 

পুলিশ সেই ছেলেমেয়েদেরকে ডেকে সবকিছু ফিরিয়ে দিতে বলেন। 

এ বিষয়ে সুলতানের বড় স্ত্রীর (সতিনের) ছেলে নূর আলম বলেন, বাবার রেখে যাওয়া জিনিসপত্র সবকিছু ওই মহিলাই রাতের আঁধারে আগের স্বামীর বাড়িতে নিয়ে গেছে। আমরা তার কোনোকিছুই চুরি করি নাই বলেও জানান আলম। 

পাঁচবিবি থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানে স্থানীয় কমিশনারসহ উভয়পক্ষকে নিয়ে বসা হয়েছিল। তারা সমাধানে না আসায় উভয়পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Advertisement

সতিন শেষ স্মৃতি বিধবা পাঁচবিবি

Advertisement

আরও পড়ুন

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

জরিমানার ৫০ হাজার টাকা দিলেন বিএনপি নেতা, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফতুল্লায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম