Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক ইলিশের দাম ৬ হাজার ৮শ টাকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম

এক ইলিশের দাম ৬ হাজার ৮শ টাকা

Advertisement

কুয়াকাটায় একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি ২৮০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে। কুয়াকাটা মেয়র বাজারে নিলামে উঠানো হলে মো. হাসান নামে এক মাছ ব্যবসায়ী ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

দুই কেজি ওজনের ইলিশ অনেক দিন পরে ধরা পড়ায় সেটি একনজর দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। 

জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও বেশি হয়। সাগরে এমনিতেই ইলিশের আকাল। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

বাজারজাতকারী মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই নিলামে ১ লাখ পনেরো হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। এতে মাছটির মূল্য বাবদ ৬ হাজার ৮৪০ টাকা বিক্রেতা পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কুয়াকাটা সংলগ্ন আন্ধারমানিক নদীর সমুদ্রমোহনা খনন করা হলে বড় সাইজের ইলিশ মাছ বেশি ধরা পড়বে।

Advertisement

পটুয়াখালী ইলিশ কুয়াকাটা

Advertisement

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম