Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না: মামুনুল হক

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না: মামুনুল হক

Advertisement

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না।

রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে। শুধু পুরুষরাই নয়, নারীরাও এই জুলুমকারীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।

এ সময় টেকেরহাটের বড় পিরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ ওলামারা উপস্থিত ছিলেন।

Advertisement

মাদারীপুর

Advertisement

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম