Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরবনে ৩ দস্যুকে ধরল জিম্মি জেলেরা

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

সুন্দরবনে ৩ দস্যুকে ধরল জিম্মি জেলেরা

Advertisement

সুন্দরবনের খুলনা রেঞ্জে দস্যুতাকালে অস্ত্রসহ তিন বনদুস্যকে আটক করেছেন তাদের হাতেই জিম্মি থাকা জেলেরা। রোববার রাত ১টার দিকে মান্দারবাড়িয়ায় এ ঘটনা ঘটে। আর সোমবার সকালে দস্যুদের কোস্টগার্ডের জিম্মায় দেওয়া হয়।

আটককৃতরা হলেন- বনদস্যু মজনু বাহিনীর সদস্য রবিউল, রহমত ও জাহাঙ্গীর।

বনদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলে মো. শাহজালাল জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলনা রেঞ্জের সিসখালী এলাকা থেকে তাদের ফিশিং বোটে অতর্কিত হামলা চালায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এ সময় তারা সাত জেলেকে জিম্মি করে বোটের নিয়ন্ত্রণ নেয়। রাত ১০টার দিকে বোটটি মান্দারবাড়িয়ায় পৌঁছলে দুই দস্যু বোটের দুই মাথায় চলে যায়। এই সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে জিম্মি জেলেরা।

দুপক্ষের দীর্ঘক্ষণ হাতাহাতির পর দস্যুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তিন দস্যুকে আটক করে জেলেরা। জব্দ করে একটি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি। সোমবার সকালে অস্ত্রসহ তাদের খেজুরতলা কোস্টগার্ড অফিসে দেন জেলেরা। 

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, খুলনা রেঞ্জে বনদস্যু আটকের খবর শুনেছি।

Advertisement

সুন্দরবন দস্যু জেলে

Advertisement

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম