Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় জালে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলা পাতা মাছ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

মেঘনায় জালে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলা পাতা মাছ

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার হারিয়া এলাকার এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি শাপলা পাতা মাছ। চাঁদপুর এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে হাবিবুল্লাহ নামের জেলের জালে এ মাছটি ধরা পড়ে।

এলাকাবাসীর কাছে মাছটিকে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত। তবে বিদেশিদের কাছে এ মাছটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।

মঙ্গলবার সকালে জেলেরা মাছটি বিক্রি করার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাটে পিকআপ ভ্যানে করে নিয়ে আসলে মাছটি দেখার জন্য উৎসুক জনতা এসে ভিড় করে।

বৈদ্যেরবাজার মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, প্রায় ৮ মণ ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। মাছটি পিকআপ ভ্যানে করে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাটের পাইকারি বাজারে নিয়ে আসা হয়। সেখানে এক পাইকার মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় ক্রয় করে তা কেটে কেজি প্রতি ৭শ টাকা দরে বিক্রি করেন।

সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ (হাউস মাছ) জেলেদের জালে ধরা পড়ার কথা আমরা জানতে পেরেছি। বাজারে এ মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম