Logo
Logo
×
   

সারাদেশ

ছাগল চুরি, দুই যুবদল নেতসহ আটক ৫ জন কারাগারে

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

ছাগল চুরি, দুই যুবদল নেতসহ আটক ৫ জন কারাগারে

ভোলার মনপুরায় এক চা দোকানদারের ছাগল চুরির ঘটনায় মামলায় গ্রেফতারকৃত দুই যুবদল নেতাসহ ৫ জনকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আল মেহবুব গ্রেফতারকৃতদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দেন।

এ ঘটনায় চা দোকানদার সফিজল বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবদল নেতা হুমায়ন মিঝি ও রিপন সর্দার। অপর আটককৃতরা হলেন- ফিরোজ রাঢ়ী, মনির রাঢ়ী ও রাজিব। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।

এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা সংবাদ সম্মেলন করে জানান, আটককৃত কেউই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়। এরা আওয়ামী লীগ থেকে আসা দুর্বৃত্ত। এরা বিএনপির একটি গ্রুপের নেতাদের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন করে এলাকায় অপকর্মে করে।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির ও হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস উপস্থিত ছিলেন।

ঘটনাসূত্রে জানা যায়, সোমবার সেহরির সময় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে চা ব্যবসায়ীর ছাগলটি চুরি করে নিয়ে যায় যুবদল নেতাসহ আটককৃত ৫ জন। পরে সকালে চুরি হয়ে যাওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছাগলসহ ৫ জনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ছাগল চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলা যুবদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম