Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৮:২৫ পিএম

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আলীনগরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। 

শুক্রবার (২ মে) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজনের ভাই রাসেল মিয়া।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৭ এপ্রিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে রাজন। বিকালে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে কেরাম খেলছিল সে। এ সময় ওই ইউনিয়নের মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশাচালকের। ঝগড়া থামাতে এগিয়ে আসে রাজনসহ আশপাশের লোকজন। পরিস্থিতি শান্ত হলে অটোরিকশাচালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়; কিন্তু জাহাঙ্গীর ও তার অনুসারীরা বিষয়টি সহজভাবে নেয়নি। 

সন্ধ্যায় জাহাঙ্গীরের নেতৃত্বে তার দলবল আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় গুরুতর আহত রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়, শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের ভাই রাসেল মিয়া জানান, সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালানো হয়। দোকান ভাঙচুর এবং নগদ টাকা লুট করে নেয় হামলাকারীরা। এ সময় আমার ভাই রাজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।

Advertisement

রায়পুরা ঝগড়া পরীক্ষার্থী

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম