Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘১৮ কোটি মেধাকে কাজে লাগালে উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই’

Advertisement

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৩৭ পিএম

‘১৮ কোটি মেধাকে কাজে লাগালে উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই’

সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।

Advertisement

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম।

এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরকল্পিত উপায় সঠিকভাবে শিক্ষিত করে তোলা। বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, অর্থ পাচারে। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যায় করত তা হলে জাতি সুশিক্ষায় শিক্ষিত হতো। এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আ. রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।

Advertisement

কাগচী আমিরুল ইসলাম কাগজী

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম