Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘পরকীয়া’ নিয়ে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

Advertisement

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:০৫ পিএম

‘পরকীয়া’ নিয়ে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

Advertisement

পিরোজপুরের ইন্দুরকানীতে এক ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে শুক্রবার (২৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫০) এবং তার বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম (৪৫)।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সৌদি প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে চার থেকে পাঁচজন অতর্কিতভাবে শহিদুলের উপর হামলা চালায়। তাকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে তারা। এ সময় শহিদুলের চিৎকারে স্ত্রী রেহেনা বেগম (৪২) ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম এগিয়ে আসে। তাদের কুপিয়ে আহত করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই শহিদুল ও তার ভাবি মুকুল মারা যায়। গুরুতর আহত হন রেহানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, প্রবাসী ইউনুসের স্ত্রীর সঙ্গে শহিদুলের ঘনিষ্ঠতা ছিল। এ নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করা গুরুতর আহত রেহেনা বেগম বলেন, ‘রাতে হঠাৎ করে ইউনুসসহ কয়েকজন আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা করে। তার আমার স্বামী এবং ভাবিকে কুপিয়ে হত্যা করে। আমাকেও হত্যার উদ্দেশে কুপিয়ে গুরুতর আহত করেছে। ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল।’

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘পরকীয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

Advertisement

পিরোজপুর

Advertisement

আরও পড়ুন

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম