Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শোয়েব মালিক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শোয়েব মালিক

Advertisement

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার ‘উৎসাহ ও প্রেরণা’ সবসময়ই থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি প্রতিটি মুহূর্ত এবং মাঠের ভেতর-বাইরে যেসব বন্ধু পেয়েছি, তাদের আমি গভীরভাবে মূল্যায়ন করি। কিন্তু এখন সময় এসেছে বিদায় জানানোর।’

পিএসএলের ১০ বছরের ক্যারিয়ারে শোয়েব করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৯৩টি ম্যাচে তার রান ২,৩৫০। তার গড় রান ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। পাশাপাশি ১৫টি হাফ-সেঞ্চুরিও তার নামের পাশে রয়েছে।

উল্লেখ্য যে, শোয়েবের অবসরের এই বছরে এসেই পিএসএল এক নতুন যুগে প্রবেশ করছে। সম্প্রতি অনুষ্ঠিত নিলামে দুই নতুন দল—হায়দ্রাবাদ এবং সিয়ালকোট এই লিগে যুক্ত হয়েছে। ১১তম আসরটি চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। এই আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে, যেখানে লাহোর কালন্দার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

আইপিএলের সঙ্গে সংঘাত এড়াতে জানুয়ারিতে পিএসএল

পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

পিএসএল সাফল্যের পর নাহিদের নজর এবার পাকিস্তান সিরিজে

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম