এসিসির সভায় যোগ দিতে কুয়েতে বিসিবি সভাপতি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বিশেষ সভায় অংশ নিতে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার (১১ ফেব্রুয়ারি) কুয়েত সিটিতে শুরু হওয়া এই সভায় এশিয়ার ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি কুয়েতে রওনা দিয়েছিলেন এবং বুধবার সকালে সেখানে পৌঁছেছেন। বিকেলে অনুষ্ঠিত সভায় তিনি অংশগ্রহণ করবেন। সফরটি খুব সংক্ষিপ্ত হওয়ায় তিনি দু’দিনের মধ্যে ঢাকায় ফিরে আসবেন।
উল্লেখ্য যে, ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল অংশ নেয়নি, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ আলোচিত হয়েছে। বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ শুরু হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুরু থেকেই বাংলাদেশের অবস্থানের পাশে দাঁড়িয়েছিল। একসময় তারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ম্যাচ বয়কটেরও ভাবনা করেছে। তবে আইসিসি ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার পর পিসিবি সেই অবস্থান থেকে সরে আসে।
কুয়েতের সভায় বিসিবি সভাপতি বাংলাদেশের অবস্থান পুনরায় জানাতে পারেন এবং ২০২৮-২০৩১ সালের মধ্যে আইসিসির বিশ্ব টুর্নামেন্ট আয়োজন সম্পর্কেও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

-698c48196b32c.jpg)