Logo
Logo
×

Advertisement

অপরাধ

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

উত্তরার সবচেয়ে প্রভাবশালী গ্যাংয়ের নাম ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি)। এদের দৌরাত্ম্য উত্তরা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণখান হয়ে টঙ্গী পর্যন্ত বিস্তৃত। উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত দীর্ঘ রেলপথের দুপাশে রীতিমতো মাদকের হাট বসে। কোটি কোটি টাকার মাদক বেচাকেনা হয়। গাঁজা, ইয়াবা, আইস ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয় প্রকাশ্যে। মাদকের এই পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ‘দে লাড়া’ গ্রুপের শীর্ষ নেতা সাকিবুল হাসান সানি ওরফে পিচ্চি সানি।

‘লোকালে (স্থানীয়) এমন কেউ নাই যে সানিরে চিনে না। রায়হান নামের আরেক কিশোর গ্যাং নেতা তার ডান হাত হিসাবে পরিচিত। তবে সিন্ডিকেটের নেতাদের মধ্যে আরও আছে পলাশ ওরফে ছিনতাই পলাশ, রনি ওরফে রনি শিকদার, ইয়াবা ডিলার মশিউর, সাইফুল, শাওন, শিপু, ফারুক, আসাদুল, ফাহিম, শহিদুল ও নাজমুল। এদের সঙ্গে একজন নারীও আছেন। তার নাম স্থানীয়রা কেউই জানে না। এলাকায় তিনি শুধু ‘ভাবি’ নামে পরিচিত। তার স্বামীর নাম অপু।’

গত ৯ অক্টোবর একগুচ্ছ শর্ত মানার পর এই গ্রুপের শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্য যুগান্তর টিমের সঙ্গে আলাপে এসব তথ্য দিয়েছে।

এদিন তাদের কথামতো বিকাল ৪টায় উত্তরখান ৮ নম্বর সেক্টর এলাকাসংলগ্ন একটি মাঠে যান যুগান্তর টিমের সদস্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এক নেতাসহ ৪ জন কিশোর এসে হাজির হয়। নাম-পরিচয় গোপন, কোনো ধরনের রেকর্ড না করার বিষয়টি কঠোরভাবে মেনে চলার শর্ত প্রথমেই স্মরণ করিয়ে দেওয়া হয়।

এভাবে মাদক ব্যবসা করলে পুলিশে ধরে না? এমন প্রশ্ন শুনে উপস্থিত কয়েকজন হাসতে হাসতে বলে, ‘পুলিশ কেমন, আপনারা তা জানেন না। সব তো টাকার খেলা। পিচ্চি সানিকে যেদিন পুলিশ ধরছে সেদিনই তার গাড়িতে ক্যাশ টাকা পাইছে ১০ লাখ। তাইলে বুঝেন হ্যার কাছে কত টাকা আছে।’

পিচ্চি সানি ছাত্রলীগ না ছাত্রদল এমন প্রশ্ন করা হলে তারা বলে, আগে তার উত্তর ছাত্রলীগের পদ ছিল। তবে ৫ আগস্টের পর থেকে সে নিজেকে সরকারি দলের নেতা হিসাবে পরিচয় দেয়। অবশ্য ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনে তার কোনো পদ-পদবি আছে কি না তা আমাদের জানা নেই। তবে পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর রীতিমতো শোডাউন দিয়ে সে এলাকায় ঢুকেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পুলিশে ধরার একদিনের মধ্যে ছাড়া পাইতে হুনছি, খরচ হইছে ৩০ লাখ’

‘পুলিশে ধরার একদিনের মধ্যে ছাড়া পাইতে হুনছি, খরচ হইছে ৩০ লাখ’

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১০৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১০৬

আরও পড়ুন

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

‘দে লাড়া’ গ্রুপের শীর্ষ নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

‘দে লাড়া’ গ্রুপের শীর্ষ নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

‘পুলিশে ধরার একদিনের মধ্যে ছাড়া পাইতে হুনছি, খরচ হইছে ৩০ লাখ’

‘পুলিশে ধরার একদিনের মধ্যে ছাড়া পাইতে হুনছি, খরচ হইছে ৩০ লাখ’

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম