Logo
Logo
×

Advertisement

রাজধানী

দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, কদমতলীতে বাড়ছে আতঙ্ক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, কদমতলীতে বাড়ছে আতঙ্ক

ফাইল ছবি

Advertisement

রাজধানীর কদমতলী দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে আনুমানিক সোয়া চারটার দিকে শতাধিক কিশোর গ্যাং সদস্য হাতে চাপাতি হকিস্টিক ছুরি হাতে নিয়ে পলাশপুর ৪নং রোড প্রদক্ষিণ করে স্মৃতিধারা পিএনপি স্কুলসহ বিভিন্ন এলাকা ঘুরে এ মহড়া দিতে দেখা যায়।

এ ঘটনায় শুক্রবার ছুটির দিনের পুরো বিকেল এলাকাবাসীর কেটেছে ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে। প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, কিশোর গ্যাংয়ের মহড়া দেখে সঙ্গে সঙ্গে কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এলাকার লোকজন আরও জানায়, এলাকায় কিশোর গ্যাং সদস্যরা প্রায়ই মহড়া দেয় ও উৎপাত করে। কিন্তু প্রশাসনকে জানানোর পরও কোন কর্ণপাত করেননি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।

একাধিক অভিভাবক বলেন, আমাদের ছেলেদেরকে ফোনে ডেকে নেয়। ঘর থেকে বের হওয়ার সময় বাবা-মা ছেলের নিকট কোথায় যাও জানতে চাইলে বড় ভাই ফোন দিয়েছে বলে চলে যায়। এ বড় ভাই হলো কিশোর গ্যাং লিডার।

এ প্রসঙ্গে জানতে চাইলে কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান যুগান্তরকে বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিশোর গ্যাং সদস্যরা দনিয়া এলাকা থেকে এসে মহড়া দিয়েছে। তারা শুক্রবার হলে মহড়া দেয়। গত ৪/৫দিন আগেও ৪ জনকে গ্রেফতার করেছি। আজকের মহড়ার বিষয়ে সিসি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন মাহমুদের

দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন মাহমুদের

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

আরও পড়ুন

দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, কদমতলীতে বাড়ছে আতঙ্ক

দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, কদমতলীতে বাড়ছে আতঙ্ক

দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন মাহমুদের

দেশে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বোট চালুর স্বপ্ন মাহমুদের

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, যুবলীগ কর্মী আটক

রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, যুবলীগ কর্মী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম