Logo
Logo
×

Advertisement

রাজধানী

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

Advertisement

পোশাকশিল্পের সব শ্রমিককে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে রপ্তানিমুখী এ শিল্প টিকিয়ে রাখার স্বার্থে কোনো ধরনের উসকানি ও অপতৎপরতায় যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নেতারা বলেছেন, শিল্পের উৎপাদন ব্যাহত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ-জিঙ্কপ, গার্মেন্ট শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, শ্রমিক নেতা আমিরুল হক আমীন, মীর আবুল কালাম আজাদ, রুহুল আমিন, বাচ্চু মিয়া, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, শ্রমিক নেতা মাহবুব উদ্দিন, নাজমা আক্তার, আহসান হাবিব বুলবুল, আসাদুজ্জামান আসাদ (ড্রাইং শ্রমিক), শহিদুল্লাহ বাদল ও নাহিদুর রহমান নয়ন প্রমুখ।

লিখিত বক্তব্যে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানাচ্ছি। বোর্ডের সদস্যরা যাতে মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও পরিস্থিতি বুঝতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সে জন্য শ্রমিক, মালিক ও সরকারের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি জনমনে নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি হবে, যার প্রভাব পড়বে শ্রমিকদের জীবন-জীবিকার ওপর।

পোশাকশিল্পের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে একটি যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি কারখানার ভেতরে ও বাইরে শ্রমিকদের অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করতে হবে। দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কারখানা বন্ধ কোনো সমাধান নয়। বরং কারখানা বন্ধের মাধ্যমে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়বে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে যেসব ট্রেড ইউনিয়নকর্মী ও শ্রমিককে হয়রানি এবং গ্রেপ্তার করা হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। তবে কেউ সত্যিই কারখানা ভাঙচুরে জড়িত থাকলে সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। কিন্তু এ ধরনের ঘটনায় সাধারণ শ্রমিকরা জড়িত নন বলে মনে করেন তিনি।

জাতীয় গার্মেন্ট শ্রমিক ঐক্যজোটের সভাপতি মাহতাব উদ্দিন শরীফ বলেন, শ্রমিকদের নিজেদের কর্মস্থলের ক্ষতি করা উচিত নয়। সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষ যেন শ্রমিকদের ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, কোনো অজুহাতেই কারখানা বন্ধ ঘোষণা করা যাবে না।

এ সময় শ্রমিক নেতা আমিরুল হক আমীন বলেন, পুলিশের গুলিতে নিহত তৌহিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তৌহিদের পরিবার যাতে চলতে পারে, সে জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

আরও পড়ুন

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক

রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম