Logo
Logo
×

Advertisement

রাজধানী

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

Advertisement

সত্যিই দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, সীমান্তে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে দেশে নিয়ে আসবে। তবে ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে রাজনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আব্দুস সালাম বলেন, সত্যিই দেশে ফিরতে চাইলে সীমান্তে চলে আসতে পারেন। বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে আসবে। ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে রাজনীতিতে আরও বিচ্ছিন্ন হতে হবে।

গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরিয়ে দিলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় আবারও সবাইকে সুসংগঠিত হতে হবে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, তাদের আবারও একজোট হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। আবার নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর প্রতি ধৈর্য ধরে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে জনগণের মন জয় করা যাবে না। এসব কর্মকাণ্ড থেকে সরে এসে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির ওপর দীর্ঘদিন অত্যাচার-নির্যাতন চালানো হলেও দলটি জ্বালাও-পোড়াও বা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি।

আব্দুস সালাম আরও বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ পাওয়া যেত না। সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ৭ নভেম্বরের চেতনা সম্পর্কে জানানোর ওপর গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

বিবিসির প্রতিবেদন বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

আ. লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে: আবদুস সালাম

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

আরও পড়ুন

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনাকে সীমান্তে চলে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

ডায়াবেটিস সচেতনতায় হাতিরঝিলে দৌড়ালেন সাড়ে তিন হাজার মানুষ

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম