Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

কোন পরিস্থিতিতে নেবুলাইজার ব্যবহার করা উচিত?

Advertisement

Icon

অধ্যাপক ডা. ছামিদুর রহমান

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

কোন পরিস্থিতিতে নেবুলাইজার ব্যবহার করা উচিত?

Advertisement

শীতের সময়ে শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যায়, বিশেষ করে যারা অ্যাজমা বা হাঁপানি, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস বা দীর্ঘমেয়াদি কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। 

শ্বাসকষ্টের চিকিৎসায় নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। মুখে খাওয়ার ওষুধ ছাড়াও কার্যকরী চিকিৎসা হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার। 

শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ সেবনের পর পরিপাকতন্ত্রের মাধ্যমে রক্তের সাহায্যে শরীরের বিভিন্ন স্থানে তথা শ্বাসতন্ত্রে পৌঁছে। এতে শ্বাসকষ্টের লাঘব তাৎক্ষণিক বা আশাপ্রদ হয় না, কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়। পক্ষান্তরে ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে প্রবেশ করায় অনেক বেশি কার্যকর ও নিরাপদ হয়।

ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত স্টেরয়েড বা শ্বাসযন্ত্র সম্প্রসারণ করার ওষুধ  (ব্রঙ্কোডাইলেটর) সূক্ষ্ম কণায় প্রস্তুতকৃত, যা শ্বাসের মাধ্যমে শ্বাসযন্ত্রে তথা ফুসফুসের ভেতরে টেনে নিতে হয়। 

এভাবে ওষুধ প্রয়োগের ফলে ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে কাজ করে, পার্শ্বপ্রতিক্রিয়াও হয় কম এবং কম পরিমাণ ওষুধেই নির্দিষ্ট কার্যকারিতা পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টের চিকিৎসায় খুবই কার্যকরী। স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহারের পর ভালোভাবে কুলকুচা করতে হবে যাতে মুখগহবরে ওষুধ না লেগে থাকে।

ব্যবহারবিধি

নেবুলাইজার ও প্রয়োজনীয় ওষুধ আগে গুছিয়ে নিন।

সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে (বা পরিষ্কার টিস্যু দিয়ে মুছে) নেওয়ার পর নির্দিষ্ট অংশে (নেবুলাইজার কাপ) ওষুধটা নিতে হবে।

নেবুলাইজার কাপ ও মাস্ক সংযুক্ত করুন। এরপর টিউবগুলো সংযুক্ত করুন। যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন, ঠিকঠাক কাজ হচ্ছে কি না। ঠিকঠাক চললে হালকা ধোঁয়া বেরিয়ে আসবে।

একটি চেয়ারে বসুন। অবস্থানটি যাতে আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখুন। মাস্ক বা নির্দিষ্ট অংশটি মুখে লাগিয়ে নিন।

ধীর ও গভীর শ্বাস নিন। সম্ভব হলে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।

নেবুলাইজার কাপের এক প্রান্তে ওষুধটা লেগে আছে মনে হলে কাপটি একটু ঝাঁকিয়ে নিতে পারেন।

বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিঁড়ি ভাঙতে বা হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট কোন রোগের ইঙ্গিত দেয়?

সিঁড়ি ভাঙতে বা হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট কোন রোগের ইঙ্গিত দেয়?

ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো

ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো

ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, গবেষকেরা আনছেন নতুন ওষুধ

ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, গবেষকেরা আনছেন নতুন ওষুধ

শ্বাসকষ্ট না থাকলেও হতে পারে হাঁপানি, যে ৫ বিপজ্জনক লক্ষণে বুঝবেন

শ্বাসকষ্ট না থাকলেও হতে পারে হাঁপানি, যে ৫ বিপজ্জনক লক্ষণে বুঝবেন

দূষণে শ্বাসকষ্ট ও হাঁপানি বাড়ছে, ফুসফুস বাঁচাতে যা করবেন

দূষণে শ্বাসকষ্ট ও হাঁপানি বাড়ছে, ফুসফুস বাঁচাতে যা করবেন

আরও পড়ুন

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

কতটা ঘি খাওয়া উচিত?

কতটা ঘি খাওয়া উচিত?

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম