Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

Advertisement

দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের সঙ্গে ফ্যাটি লিভারের গভীর সম্পর্ক রয়েছে। 

উদ্বেগের বিষয় হলো, শরীরের ওজন স্বাভাবিক কিংবা কম হলেও লিভারে চর্বি জমতে পারে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগ আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে ঢামেকের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. জান্নাতুল হাবিবা নীলা জানান, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৮ দশমিক ৮ শতাংশের ফ্যাটি লিভার রয়েছে।

তিনি বলেন, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি চারজনের একজনের ওজন স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম। অথচ তাদের লিভারের ক্ষতির মাত্রাও অতিরিক্ত ওজনের রোগীদের মতো গুরুতর হতে পারে। তাই শুধু শরীরের ওজন দেখে লিভারের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। ফলে এ দুটি সমস্যাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি লিভারের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, দেশে ফ্যাটি লিভারের প্রকোপ বাড়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, খেলাধুলা ও ব্যায়ামের অভাব, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাসও লিভারের রোগের ঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। সব মিলিয়ে বিভিন্ন ধরনের লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি।

বিশেষজ্ঞরা জানান, লিভারের রোগ অনেক সময় প্রাথমিক পর্যায়ে স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ করে না। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই লিভারের ক্ষতি বাড়তে পারে। সময়মতো রোগ শনাক্ত, নিয়মিত চিকিৎসা এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা জরুরি।

ফ্যাটি লিভার প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের লিভারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, দেশে লিভার রোগের বিস্তার মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসাসুবিধা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০-এর আগেই ধমনিতে প্লাক, নীরবে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

৩০-এর আগেই ধমনিতে প্লাক, নীরবে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দেশে লিভার রোগে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক বাড়ানোর তাগিদ

দেশে লিভার রোগে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক বাড়ানোর তাগিদ

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

হৃদরোগের উপসর্গ লুকিয়ে মা-বাবার জিনে, জেনে নিন ৭ বিষয়

হৃদরোগের উপসর্গ লুকিয়ে মা-বাবার জিনে, জেনে নিন ৭ বিষয়

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

আরও পড়ুন

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

কতটা ঘি খাওয়া উচিত?

কতটা ঘি খাওয়া উচিত?

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম